আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। আগামীকাল অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঠিক আগমুহূর্তে এই ঘোষণা দেওয়া হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এক বার্তায় এ তথ্য জানান দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম।
মাহাবুব আলম বলেন, আজ রাত ৮টায় দলের বাংলামোটর কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা এই সংবাদ সম্মেলনে কথা বলবেন।
নির্বাচনী পরিবেশ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে এই সম্মেলনে আলোচনা হওয়ার কথা রয়েছে।
-মামুন










