রাঙ্গামাটির ফিশারি ঘাট সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ড

রাঙ্গামাটির ফিশারি ঘাট সংলগ্ন এলাকায় বিকেল আনুমানিক ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাঙ্গামাটি ফিশারিজ ট্রেনিং সেন্টারের পেছনে এই আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

দর্শন চাকমা, রাঙ্গামাটি