সুনামগঞ্জ ৪ আসন সেনাবাহিনী মোতায়েনের জন্য জামায়েতের চিঠি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ–৪ (বিশ্বম্ভরপুর উপজেলা) আসনের কয়েকটি ভোটকেন্দ্রে সেনাবাহিনী না দেওয়ায় উদ্বেগ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও জেলা রিটানিক কর্মকর্তা বরাবরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে।

বুধবার সকালে বিশম্ভরপুর উপজেলা যুব জামায়েতের সভাপতি মোহাম্মদ নূরুল আলম সাগর ইমেইলে এই চিঠি পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সুনামগঞ্জ ৪ আসনে সেনাবাহিনী মাঠে না থাকায় ভোটকেন্দ্রের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হতে পারে। এনিয়ে সাধারণ ভোটাররা ও শঙ্কায় রয়েছেন। নির্বিঘ্নে ভোটারদের উপস্থিতি বাড়াতে ও ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি নিশ্চিত করতে আহবান জানানো হয়।

এছাড়াও ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তা ও সংশ্লিষ্ট এজেন্টের একটি অংশ দাড়িপাল্লা প্রতীকের বিপক্ষে অবস্থান নিয়ে নির্দিষ্ট প্রার্থী/গোষ্ঠীর পক্ষে প্রভাব বিস্তার, ভোট গ্রহণ ও গণনায় অনিয়ম সৃষ্টি এবং ভোটারদের ভোটাধিকার ব্যাহত করার চক্রান্তে লিপ্ত হতে পারে বলে আবেদনে আশঙ্কা কথা জানানো হয়। বিশম্ভরপুর উপজেলার চিনাকান্দি, ছাতারকোনা,সিরাজপুর বাগগাঁও, রামপুর, হালাবাদী, কাচিরগাতি, মেরুয়াখলা, ফুলভরি,
গন্ডামারা, মিয়ারচর সহ বেশ কয়েকটি কেন্দ্রের পরিবেশে উৎসবমুখর পরিবেশে ভোটারদের বাঁধা হতে পারে দাবি করা হয়। এছাড়াও প্রিজাইডিং ও পুলিং অফিসারদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হওয়া পোলিং এজেন্ট নিয়োগ ও ভূমিকা নিয়ে পক্ষপাতের সম্ভাবনা।ভোট গ্রহণ ও গণনায় প্রভাব বিস্তারের আশঙ্কার কথা জানানো হয়।

ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ও পুলিং অফিসারদের নিরপেক্ষতা জরুরি ভিত্তিতে যাচাই করা, প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের রিশাফল/পরিবর্তন ও নিরপেক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের বিশেষ মনিটরিং জোরদার করতে চিঠিতে অনুরোধ জানানো হয়।

-মোঃ মাইনুদ্দীন, সুনামগঞ্জ