ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, সন্ধ্যা ৭টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার ওই ভবনের হার্ডবোর্ড ও কর্কশিটের গুদামে আগুন লাগে।
রাত ৮টার পর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রাফি আল ফারুক আরো বলেন, ভবনটির নিচের তলাগুলোতে বেসরকারি প্রতিষ্ঠান ও আবাসিক ফ্ল্যাট রয়েছে। আগুন লাগার পর সবাই ভবন থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
-সাইমুন










