সিটির সামনে জয়ের ধারা, কিন্তু গুয়ার্দিওলার টার্গেট আরও ধারাবাহিকতা

ফুলহ্যামের বিপক্ষে গত ডিসেম্বরে লিগে ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে ম্যানচেস্টার সিটি শেষ পর্যন্ত ৫-৪ গোলে জয় পেয়েছিল একটি ম্যাচ যা এখনও সিটির ভক্তদের স্মৃতিতে ঘুরপাক খায়। এরপরই লিগের সর্বশেষ ম্যাচে তারা আবারও জিতেছে, লিভারপুলের অ্যানফিল্ড থেকে ২-১ গোলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে এসেছে।

অ্যানফিল্ডে জয়ের ফলে সিলভা-হলান্ডদের আত্মবিশ্বাস বেড়েছে ঠিকই, কিন্তু শিরোপা দৌড়ে টিকে থাকতে গুয়ার্দিওলা দলকে আরও ধারাবাহিক খেলতে চান।

গুয়ার্দিওলা বলেন, “আমরা আসলেই ভালো কাজ করেছি। অনেক মাস ধরে আমার এই অনুভূতি ছিল; কিন্তু এখন আমরা যথেষ্ট ধারাবাহিক নই।”

তিনি আরও যোগ করেন, “যেটা আমাদের করা দরকার, তা করলেই এটা হবে। আমি চাই তিন পয়েন্ট পাওয়ার মতো পারফরম্যান্স। আমি চাই, শিরোপা দৌড়ে থাকতে আমাদের যেভাবে খেলতে হবে, আমরা যেন সেভাবেই খেলি।”

অর্থাৎ সিটি জিতছে, কিন্তু গুয়ার্দিওলা এখন শুধু জয়ের পরিমাণ নয়, জয়ের মানও চান শিরোপা জয়ের পথে ধারাবাহিকতা যেন তাদের সবচেয়ে বড় অস্ত্র হয়।

-এমইউএম