লন্ডনযাত্রায় বিশেষ নির্দেশনা বিমান বাংলাদেশের

লন্ডনগামী বাংলাদেশি যাত্রীদের ভ্রমণে গতকাল সোমবার কিছু বিশেষ নির্দেশনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভ্রমণের আগে যাত্রীদের ভিসা, পাসপোর্ট বৈধ ও সঠিক আছে কিনা– নিশ্চিত করতে হবে।

এতে আরও বলা হয়, যুক্তরাজ্য ইমিগ্রেশনের নির্দেশনা অনুযায়ী লন্ডনগামী বাংলাদেশি নাগরিকদের বিমানযাত্রার কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে সর্বশেষ পাসপোর্টের তথ্য অ্যাকাউন্টে আপডেট করা বাধ্যতামূলক।

এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম সমকালকে জানান, যুক্তরাজ্যের সীমান্ত বাহিনীর নির্দেশনা অনুযায়ী পাসপোর্ট বা ভিসার তথ্য হালনাগাদ না থাকলে সেখানে প্রবেশে অতিরিক্ত যাচাই, বিলম্ব বা ভ্রমণ-বিষয়ক জটিলতা হতে পারে। এ কারণে যাত্রীদের অনুরোধ করা যাচ্ছে, তারা যেন যাত্রা শুরুর আগে প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে সম্পন্ন করে নেন।

-সাইমুন