৩৭ মিলিয়ন যাত্রীকে সেবা দিয়ে রেকর্ড সৌদিয়ার

সৌদি আরবের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা ‘সৌদিয়া’ ২০২৫ সালে রেকর্ড গড়েছে। বিশ্বজুড়ে নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ট্রানজিট ট্রাফিক বৃদ্ধির মাধ্যমে গত বছর সংস্থাটি প্রায় ৩৭ মিলিয়ন যাত্রী পরিবহন করেছে।

২০২৪ সালের তুলনায় যা ৬ শতাংশ বেশি। গতকাল সোমবার প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদিয়া ১০০টিরও বেশি গন্তব্যে মোট দুই লাখ তিন হাজার ৯০০টিরও বেশি নির্ধারিত ও অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করেছে। এটি পূর্ববর্তী বছরের তুলনায় ৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

-সাইমুন