যেসব তারকারা বিএনপির নির্বাচনী প্রচারণায়

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ঘাম ঝড়াচ্ছেন প্রার্থীরা। বিএনপির নির্বাচনী সভা সমাবেশ চষে বেড়াচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রিনা খান, হুমায়রা সুবহাসহ অনেকে । সম্প্রতি এক ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। ওই ভিডিওতে একসঙ্গে দেখা গেছে মনির খান, সংগীত পরিচালক শওকত আলী ইমন, রিনা খান, হুমায়রা সুবহাকে। মনির খানের সঙ্গে শ্লোগান দিতে দেখা গেছে তাদের।

সুবহা বলেন, ‘আমার বাবা চাচা যেহেতু বিএনপি করতেন। আমার মনে হলো আমিও এই দলটাই করব। এখনও আমার কোনো পদ পদবি নেই। প্রচারণা কমিটিতে আমি রয়েছি। তাই আমি তারেক রহমানের হয়ে ভোট চাচ্ছি। আমি এখানে যখন লিফলেট নিয়ে মানুষের কাছে যাচ্ছি, তারা বলছে আপু লিফলেট লাগবে না, আমরা তারেক রহমানকেই ভোট দেব, উনার মতো যোগ্য প্রার্থী আর বাংলাদেশে নেই।’

আরও বলেন, ‘আপনারা সবাই জানেন আমি জুলাই আন্দোলনে সোচ্চার ছিলাম। আওয়ামী লীগ সরকার থাকাকালীন যেসব আমার কাছে আন ইথিকাল মনে হতো সেটা নিয়ে লিখতাম, ভিডিও বানাতাম। একটা সময় আমার মনে হলো আমি যেহেতু এত বড় একটা আন্দোলনে অংশ নিয়েছি, এবার আমার অফিসিয়ালি রাজনীতিতে নামা দরকার।’

মাহমুদ সালেহীন খান