আলোচিত-সমালোচিত নায়িকা বুবলী দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন । শাকিব খান ও বুবলীর ঘরে আসছে দ্বিতীয় সন্তান। বৃহস্পতিবার গণমাধ্যমে এই খবর প্রকাশের পর গতকাল শুক্রবার প্রকাশ্যে এসেছেন এই চিত্রনায়িকা।
রাজধানীর শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড অপেনিং অনুষ্ঠানে বিস্কিট রঙের ফ্লোর টাচ গাউন পরে হাজির হন বুবলী। এ পোশাকে নায়িকার বেবিবাম্প স্পষ্ট ধরা পড়ে ক্যামেরায়। তার হাঁটা-চলাফেরায় স্পষ্ট হয়ে ওঠে তিনি মা হতে চলেছেন এবং অন্তঃসত্ত্বার প্রাথমিক পর্যায়ে নেই।
জানা গেছে, বুবলী শিগগিরই যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন। শাকিব খানের পরামর্শে মার্কিন মুলুকেই সন্তান জন্ম দেবেন। সে সময় শাকিব খানও পাশে থাকতে পারেন।
মা-বাবা হওয়ার বিষয়টি শাকিব খান কিংবা বুবলী কেউই আনুষ্ঠানিকভাবে জানাননি।
শাকিব খানের একটি ঘনিষ্ঠসূত্র নিশ্চিত করেছে বুবলী অন্তঃসত্ত্বা ও শাকিব খান বাবা হতে যাচ্ছেন। শুক্রবারের ওই আয়োজনে বুবলী মা হতে যাচ্ছেন- এমন কথা অস্বীকার করেননি আবার স্বীকারও করেননি। কৌশলে এড়িয়ে গেছেন।
সাংবাদিকরা তার বর্তমান ব্যক্তিজীবন সম্পর্কে জানতে চাইলে হাসিমুখেই বুবলী বলেন, যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই এগুলো নিয়ে যখন কথা বলব তখন সবাইকে সম্মান জানিয়ে কথা বলব। আমি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই।
বিদেশে যাত্রা প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও হাসিমুখে সবাইকে নিজের পাসপোর্ট দেখান বুবলী। বলেন, এটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ পাসপোর্ট। যেটা আজ হাতে পেয়েছি।
মাহমুদ সালেহীন খান










