জন্মদিনে স্বামীর প্রতি উষ্ণ বার্তা দিলেন- ঐশ্বরিয়া রায়

দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ ও বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে বলিউডের আলোচিত দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন আবারও সমালোচনার কেন্দ্রবিন্দুতে এলেন—তবে এবার ভালোবাসা আর উষ্ণতার জন্য।

৪৯ বছরে পা রাখা অভিষেকের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শৈশবের একটি ছবি শেয়ার করেন ঐশ্বরিয়া। ছবিতে ছোট্ট অভিষেক গাড়ির স্টিয়ারিং ধরে বসে আছেন, মুখে সরল হাসি।

ছবির সঙ্গে ঐশ্বরিয়ার আবেগঘন বার্তা—“শুভ জন্মদিন। সুস্থ থাকো। ভালোবাসা আর আলোয় ভরে উঠুক তোমার জীবন। ঈশ্বর তোমার মঙ্গল করুন”—ভক্তদের মন ছুঁয়ে গেছে। বিগত বছরগুলোতে দম্পতির সম্পর্ক নিয়ে নানা গুজব থাকলেও এই প্রকাশ্য বার্তা গুঞ্জনের সত্যতা ভেঙে দিয়েছে। পাশাপাশি, কন্যা আরাধ্য কৈশোরে পা দেওয়ার মধ্য দিয়ে পরিবারের মিলিত আনন্দও স্পষ্ট হয়েছে।

-বিথী রানী মণ্ডল