দিনাজপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মর্ডান মোড় থেকে শুরু হওয়া র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর পলিটেকনিক গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

“মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর শহর সভাপতি মুশফিকুর রহমান এর নেতৃত্বে র‍্যালিতে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা মাথায়, হাতে সংগঠনের পতাকা ও বাংলাদেশের জাতীয় পতাকা এবং বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড নিয়ে আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে র‍্যালিটি পলিটেকনিক মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শহর সভাপতি মুশফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট মাইনুল আলম।

পরিশেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং ছাত্রসমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে এবং র‌্যালি সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়

– শাহজালাল, দিনাজপুর