মহালছড়িতে সনাতন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত

মহালছড়ি উপজেলা সদরের ৯নং ওয়ার্ডের ধুমনিঘাটে শ্রী শ্রী কৃষ্ণ মন্দির মাঠ প্রাঙ্গণে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জননেতা জনাব ওয়াদুদ ভূঁইয়ার ধানের শীষ প্রতীকের পক্ষে সনাতন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গ্রাম কার্বারী কর্মচান ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল সাত্তার মেম্বার, সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম বকুল, মহালছড়ি উপজেলা সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সুনিল দাশ, সাধারণ সম্পাদক শ্যামল ত্রিপুরা,যুগ্ম সাধারণ সম্পাদক ও মহালছড়ি উপজেলা ছাত্রদল নেতা জুয়েল দাশ, গৌরাঙ্গ দাশসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উঠান বৈঠকে বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি