সুনামগঞ্জ-৪ আসনে (সদর-বিশ্বম্ভরপুর) নির্বাচনী ইশতেহার ঘোষণা বিএনপি মনোনীত প্রার্থী

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ) দুপুরে সুনামগঞ্জ শহরের জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন সুনামগঞ্জ -৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।
তিনি বলেছেন, জেলার মধ্যমণি সুনামগঞ্জ-৪ আসন (সদর-বিশ্বম্ভরপুর) দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতা, অব্যবস্থাপনা উন্নয়ন অবহেলার শিকার। সময় এসেছে এই বঞ্চনা দূর করার। সকলে মিলে একটি সুস্পষ্ট অঙ্গীকারের সেফ সুনামগঞ্জ, সেভ সুনামগঞ্জ গড়ার।
আসন্ন নির্বাচনে এই আসনের ভোটারদের ভোট ও সমর্থন পেলে সুনামগঞ্জ-৪ কে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩১ দফা সংস্কার কর্মসূচির আলোকে একটি নিরাপদ কর্মসংস্থানমুখী ও মর্যাদাশীল জনপদে রূপান্তরের অঙ্গীকার করছি।
নির্বাচিত হলে সামাজিক নিরাপত্তা ও মানবিক মর্যাদা নিশ্চিতের অঙ্গীকার করে লিখিত ইশতেহার পাঠ করার সময় নূরুল বলেন, ফ্যামেলিকার্ড কর্মসূচির বাস্তবায়ন, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বাস্তবায়নে স্বচ্ছতা, নারী শিশু নির্যাতন রোধে কার্যকর পদক্ষেপ এবং সংখ্যালঘু ও প্রান্তিক জনগষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী , আতম মিসবাহ্, অ্যাড. মাসুক আলম, অ্যাড. শেরেনূর আলী, নজরুল ইসলাম , ব্যারিস্টার আবিদুল হক, মুনাজ্জির সুজন, সাইফুল হাসান জুনেদ, নাসিম উদ্দিন লালা, আব্দুল্লা আল নোমানসহ বিপুল সংখ্যক দলীয় নেতা উপস্থিত ছিলেন।
মোঃ মাইনুদ্দীন, সুনামগঞ্জ