কাপ্তাই উপজেলা সেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ

রাঙামাটি কাপ্তাই উপজেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে বড়ইছড়ি সাপ্তাহিক হাটবারে ধানের শীষ প্রার্থীর লিফলেট বিতরণ করা হয়েছে ।

বুধবার (৪ফেব্রুয়ারী) সকাল ১০টা হতে রাঙামাটি ২৯৯নং আসনের মনোনীত ধানের শীষ প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান এর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়।

এসময় রাঙামাটি বিএনপির যুগ্নসম্পাদক ও কাপ্তাই উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো দিলদার হোসেন, যুগ্মআহবায়ক জাফর আহম্মদ স্বপন, কাপ্তাই উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো জাকির হোসেন, সদস্য সচিব মো.রফিক, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল আহাদ সেলিম, য়ুগ্মআহবায়ক মাসুদ পারভেজ, ইকবাল হোসেন, ইউসুফ হোসেন, জাহাঙ্গীর আলম, আব্দুল লতিফ লিটন, মো.দুলাল, অনন্ত তালুকদার, কাপ্তাই ৪নম্বর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সহসভাপতি খোরশেদ আলম ও সদস্য সচিব ফরহাদ হোসেনসহ অঙ্গহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দর্শন চাকমা, রাঙ্গামাটি