ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির জন্য বরিশালে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।রবিবার বাদ আসর বাদ বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এ জানাজায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
নামাজ শেষে প্রয়াতের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া করা হয়।
অপরদিকে ওসমান হাদির নিজ জেলা ঝালকাঠিসহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠিতে গায়েবানা জানাযায় অংশ নেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইফতি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকারীকে ইন্টারপোলের মাধ্যমে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি পালন করা হবে।
মামুন










