রাঙামাটি সংসদীয় আসনে ১০ দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেছেন।
সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি বাঙ্গালহালিয়া, গাইন্দ্যা, ইসলামপুর, নোয়াপাড়া, হাজীপাড়া ও হ্নারামুখপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ভোটারদের কাছে রিকশা মার্কায় ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে তিনি বলেন, নির্বাচিত হলে রাঙামাটিকে বৈষম্যহীন, কল্যাণমূলক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আধুনিক মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি কর্ণফুলী নদীর ওপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রথম ভোট হোক সত্য ও ন্যায়ের পক্ষে এবং গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।
গণসংযোগ শেষে রাজস্থলী বাজারে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের ১০ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দর্শন চাকমা, রাঙ্গামাটি









