নিলামের মাধ্যমে ১৭ কোটি ১০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

নিলাম প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক আরও ১৭১ মিলিয়ন বা ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছে। বুধবার এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক মোট ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে। এ ক্ষেত্রে কাটঅফ দর নির্ধারণ করা হয় প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা।

চলতি ফেব্রুয়ারি মাসে দুই ধাপে কেন্দ্রীয় ব্যাংক মোট ৩৮ কোটি ৯৫ লাখ ডলার সংগ্রহ করেছে। এর আগেও ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন সময়ে নিলামের মাধ্যমে ডলার কেনা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের কেনা ডলারের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩২ কোটি ৩০ লাখ বা ৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

আফরিনা সুলতানা/