মোমবার (২ ফ্রেব্রুয়ারি) দুপুর ২ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের পুরান বারুংকা পয়েন্টে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ।
নিহত ১, গুরুতর আহত ৪ জন। নিহত তরুণ শাহ আলম তাহেরপুর থানার ফতেপুর ইউনিয়ন শান্তিপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বিপরীত দিক থেকে আসা দুইটি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম মারা যান।
দুর্ঘটনায় গুরুতর আহতব্যক্তিদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
–মোঃ মাইনুদ্দীন, সুনামগঞ্জ










