মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান পালিত

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২ ফেব্রয়ারি সোমবার সকালে  শহরের মামার বাড়ি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার সাংবাদিক, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মো: মনসুর আলমগীর, অধ্যক্ষ, মৌলভীবাজার সরকারি কলেজ। তিনি বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনলাইন সাংবাদিকদের পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহ বাবলু হোসেন, যুক্তরাজ্য প্রবাসী। তিনি মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালেদ চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন মো: মশাহিদ আহমদ। অভিষেক অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সংগঠনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

বক্তারা বলেন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব অনলাইন সাংবাদিকতার মানোন্নয়ন, সত্য ও জনস্বার্থভিত্তিক সংবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এড: স্বপন কুমার দেব, সহ সভাপতি দৈনিক আলোকিত বাংলাদেশ, জোসেপ আলী চৌধুরী সহ সভাপতিদৈনিক নয়া বঙ্গবাজার, অঞ্জন প্রসাদ রায় চৌধুরীসহ সভাপতিদৈনিক জনতার খবর, পিন্টু দেবনাথসহ সভাপতিদৈনিক আমার বার্তা/ এনটিভি-ইউরোপ, রিপন আহমদসহ-সাধারণ সম্পাদক দৈনিক আলোকিত স্বদেশ, মঈনুল হকদপ্তর সম্পাদকদৈনিক ঘোষণা, ষ্টাফ রির্পোটার, আব্দুল বাছিত খাঁনসাংগঠনিক সম্পাদক(দৈনিক নতুন দিন/ দৈনিক খবরপত্র, আব্দুল মুকিত ইমরাজঅর্থ সম্পাদকজনতার দলিল, খালেদ আহমদ সামিরক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকস্বাধীন বাংলা টিভি, জাহেদুল ইসলাম পাপ্পুপ্রচার ও প্রকাশনা সম্পাদকআমার কুলাউড়া, মো: ইমরান হোসেনসহ- প্রচার সম্পাদকদৈনিক সংবাদ প্রতিদিন, চিনু রঞ্জন তালুকদারনির্বাহী সদস্যদৈনিক গণমুক্তি, মোনায়েম খানসদস্যদি এশিয়ান এইজ, বিকাশ দাশসদস্যমোহনা টেলিভিশন/ দৈনিক করতোয়া, ফরিদুল ইসলাম ফরাজসদস্যদৈনিক ঘোষনা (ষ্টাফ রির্পোটার, জালালুর রহমানসদস্যদৈনিক খবরপত্র (জুড়ী), বিজয় সাহাসদস্যদৈনিক আজকালের সংবাদ, এনামুল হক আলমসদস্যদৈনিক মৌমাছি কন্ঠ, শায়েক আহমদসদস্যদৈনিক ঘোষনা, পলাশ দেব নাথ, সদস্যকমলকুড়ি, জ্যোতির্ময় চক্রবর্ত্তীসদস্যদৈনিক রুপবানী, মো: মোস্তফা বখসসদস্যদৈনিক ঘোষনা, ছাদিকুর রহমান (সাব্বির)সদস্যদৈনিক দেশ প্রতিদিন, স্বরন সিংসদস্যদৈনিক বাংলাদেশ সমাচার, তাওহীদ ইসলাম সদস্য, দৈনিক গণমুক্তি, মৌলভীবাজার সদর, রিপন আহমদ-২ সদস্য, দৈনিক আজকের খবর, মো: আলাল আহমদ  সদস্য, দৈনিক গণমুক্তি, গোবিন্দ গোস্বামী। সদস্য, দৈনিক সকালের শিরোনাম ( মৌলভীবাজার সদর প্রতিনিধি)সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

-রিপন আহমদ, মৌলভীবাজার