বিল গেটসকে যৌনরোগের ওষুধ সরবরাহ করতেন এপস্টেইন

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এতে নতুন করে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এরপরেই আবারও বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে।  এসব নথির কিছু অংশে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কিত ও চাঞ্চল্যকর কিছু দাবি করা হয়েছে। নথিতে বলা হয়েছে, বিল গেটস এক সময় রুশ তরুণীদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন। এতে তিনি যৌনবাহিত রোগে আক্রান্ত হন।

নথিতে আরও উল্লেখ করা হয়েছে, বিল গেটসের সেই রোগ নিরাময়ের জন্য প্রয়োজনীয় ওষুধ গোপন চুক্তির মাধ্যমে সরবরাহ করতেন এপস্টেইন।
তবে বিল গেটসের পক্ষ থেকে এমন অভিযোগকে পুরোপুরি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করা হয়েছে।

এপস্টেইন ফাইল কী, এতে কী আছে
২০১৯ সালে নারী পাচারের অভিযোগে বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় কারাগারে মারা যান জেফরি এপস্টেইন। তাঁকে কেন্দ্র করে সংগৃহীত কয়েক লাখ ফাইলের অংশ হিসেবে এসব নতুন ছবি প্রকাশিত হয়েছে।

প্রকাশিত ছবির ছোট সংস্করণে দেখা যায় র‍্যাটনার, এপস্টেইন এবং ব্রুনেল বিভিন্ন নারীর সঙ্গে হাসিখুশি ও স্বচ্ছন্দ অবস্থায় আছেন। তবে ভুক্তভোগীদের নিরাপত্তার খাতিরে নারীদের পরিচয় আড়াল করা হয়েছে।

অবশ্য ভুক্তভোগী নারীদের একজন আইনজীবী দাবি করেছেন, নথিপত্র প্রকাশের সময় অসাবধানতাবশত অনেক নারীর পরিচয় ফাঁস হয়ে গেছে।

-মামুন