২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের নির্ধারিত ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
রবিবার পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স হ্যান্ডলে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়,‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে সরকার অনুমোদন দিচ্ছে। তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল অংশ নেবে না।’
পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। তিনি সরকারের ওই পোস্টটি শেয়ার করে টিক চিহ্ন দিয়ে নিজের ইতিবাচক অবস্থান প্রকাশ করেন।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আগামী ২ ফেব্রুয়ারি ভোরে কলম্বোর উদ্দেশে বিমানে উঠবেন পাকিস্তান দলের সদস্যরা। দলে রয়েছেন বাবর আজম ও সালমান আলী আগাহার নেতৃত্বাধীন স্কোয়াড।
-সাইমুন










