পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়া থানার পাটগাতি মধ্যপাড়া গ্রামের মৃত শরিফুল ইসলামের স্ত্রী নাহিদা বেগমের সঙ্গে একই গ্রামের আব্দুল কাদেরের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
এ নিয়ে ওই নারী সংবাদ সম্মেলন করলে ক্ষিপ্ত হয়ে রবিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে প্রতিপক্ষ আব্দুল কাদের ও তার ছেলেরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহিবুল্লাহ শেখের বাড়িতে অতর্কিত হামলা চালায়।
এতে মা ও ছেলে মারাত্মক আহত হলে আত্মীয়-স্বজনরা তাদেরকে প্রথমে টুঙ্গিপাড়া হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাহিদা বেগমকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় তার ছেলে মহিবুল্লাহ গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
-সাইমুন










