রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আজ ০৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয় এবং সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্‌ ) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম মহোদয়।

সভায় পুলিশ সুপার মহোদয় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রম ট্রাফিক ব্যবস্থাপনা সাইবার অপরাধ প্রতিরোধ গ্রেফতারি পরোয়ানা তামিল স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারকরণসহ গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত দায়িত্বশীলতা সমন্বয় ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

দর্শন চাকমা, রাঙ্গামাটি