জানা গেছে, এই ট্রান্সলেশন টুলের লক্ষ্যই হলো এমন এক পরিষেবা, যার সাহায্যে বিভিন্ন ভাষায় অনুবাদ করা যাবে। কার্যত গুগল ট্রান্সলেটরকে বড়সড় টক্কর দেওয়াই লক্ষ্য এই টুলের, মনে করছে বিশেষজ্ঞরা। ওপেনএআইয়ের ঘোষণার পর থেকেই এই নিয়ে শুরু হয়েছে আলোচনা। তবে বলে রাখা ভালো, চ্যাটজিপিটিতে অনুবাদ আগে থেকেই লভ্য।
ওপেনএআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘চ্যাটজিপিটি ভাষা ব্যবহারে বরাবরই পারদর্শী। সঠিক ভাব ও সাংস্কৃতিক সূক্ষ্মতা বজায় রেখে ৪০টিরও বেশি ভাষায় নির্ভুল অনুবাদ করতে পারে এটি। চ্যাটজিপিটি ট্রান্সলেট সেই সক্ষমতাকেই তুলে ধরবে এবং আমরা একে আরো উন্নত করার লক্ষ্যে কাজ করছি।
নাম না করলেও নতুন বিবৃতিতে টেক জায়ান্ট সংস্থাকেই যেন নতুন করে চ্যালেঞ্জ ছুড়ল ওপেনএআই। যুগটা এআইয়ের। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দুনিয়ায় চমকের পর চমক সৃষ্টি করে চলেছে। ফলে প্রযুক্তি সংস্থাগুলোর মধ্যে ‘প্রতিযোগিতা’ শুরু হয়ে গেছে অনেক দিন ধরেই।
পাশাপাশি গুগলের সঙ্গে ‘রেস’ নিয়েও তিনি প্রতিক্রিয়া দেন। স্বীকার করে নেন, এই ‘লড়াইয়ে’ এগিয়ে গেছে গুগল। তবে সেই সঙ্গে তার দাবি, এই এগিয়ে থাকা সাময়িক। এবার নতুন ঘোষণায় সেটাই আবারও প্রতিফলিত হলো।
-সাইমুন










