রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে সংঘটিত এ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন ভুক্তভোগী পরিবারটি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই গ্রামের মো. পানচু কাজীর ছেলে মো. ইয়াসিন কাজী (২৭)। তিনি জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অগ্নিকাণ্ডে তার দুটি ঘর, একটি টিভি, ফ্রিজ, সোফা সেট, খাটসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।
স্থানীয়রা জানান, আগুন লাগার পর গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে পুরো বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে গ্রামবাসীরা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানান। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে এবং তারা সবার সহযোগিতা কামনা করেছে।









