শার্শায় বিএনপির নেতা রুহুল কুদ্দুসের দলীয় পদ স্থগিত আদেশ প্রত্যাহার: স্বপদে বহাল

যশোরের শার্শা উপজেলা শাখা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুসের দলীয় পদ স্থগিত আদেশ প্রত্যাহার করেছেন জেলা বিএনপি।

গতকাল (৩০ জানুয়ারি) শুক্রবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ স্থগিত আদেশ প্রত্যাহার করা হয়। স্থগিত আদেশে আরো উল্লেখ হয় আদ্য ৩০/১/২০২৬ ইং তারিখ হতে এ আদেশ কার্যকর হবে।

এছাড়াও স্থগিত আদেশের অনুলিপি কপি শার্শা উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও শার্শা উপজেলাধীন বেনাপোল পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৫/৩/২০২৫ তারিখে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের আলোকে রুহুল কুদ্দুসের প্রাথমিক পদসহ সকল পদ স্থগিত করেন জেলা বিএনপি। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে আদিষ্ট হইয়া উক্ত স্থগিত আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে।

মো. সোহাগ হোসেন, শার্শা/