নড়াইলের কালিয়া উপজেলায় গভীর রাতে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কালিয়া উপজেলার জয়ানগর ইউনিয়নের দেবদুন এলাকার একটি বসতবাড়িতে এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে পাঁচটি ইয়াবা ট্যাবলেট, পাঁচটি মোবাইল ফোন, একটি চাইনিজ কুড়াল, একটি হাসুয়া, একটি ছুরি, একটি তরবারি, একটি কোঁচ, সেনাবাহিনীর ইউনিফর্ম এবং নগদ অর্থ জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ইব্রাহিম কাজী (৩২), ফরহাদ শেখ (২৫), ইসরাফিল মুন্সি (১৬), জাহিদুল ইসলাম (২২) এবং আব্দুল কাদের (২১)।
জব্দকৃত আলামতসহ আটক পাঁচজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য নড়াগাতি থানায় হস্তান্তর করা হয়েছে।
নাজিম উদ্দিন, নড়াইল/










