ধানের শীষের পক্ষে সমর্থন আদায়ে শার্শায় উঠান বৈঠক ও পথসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সামটা, জামতলা বাজার, বাঘাডাঙ্গা, মহিষাকুড়া ও বসতপুরসহ মোট ছয়টি ওয়ার্ডে পৃথক পৃথকভাবে এসব উঠান বৈঠক ও পথসভা আয়োজন করা হয়।

শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাসের নেতৃত্বে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পথসভাগুলোতে বিএনপির নেতৃবৃন্দ স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা সমাধান ও এলাকার সার্বিক উন্নয়ন বাস্তবায়নের আশ্বাস দেন। একই সঙ্গে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তারা।

এসব কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সহিদুল ইসলাম সহিদ এবং উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শহিদ আলি।

এছাড়াও উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি মোনায়েম হোসেন ও শাহাজান কবির, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান এবং সদস্য আলী বাবর বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শার্শা (যশোর) প্রতিনিধি/