বিএনপির দুই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

দলীয় নীতি ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির আরও দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী জেলার সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি ২৭ নেতাকে বহিষ্কার করেছিল।

-সাইমুন