রিয়ালের সামনে আবারও বেনফিকা

ছবিঃ সংগৃহীত

লিগ পর্বের শেষ ম্যাচের নাটকীয় রেশ কাটার আগেই উয়েফা চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের ড্র আবারও রিয়াল মাদ্রিদ ও বেনফিকাকে মুখোমুখি দাঁড় করালো। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় জায়গা করার লড়াইয়ে দুবার মুখোমুখি হবে এই দুই দল।

আজ সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত প্লে-অফ ড্রয়ে রিয়াল মাদ্রিদ-বেনফিকার লড়াই চূড়ান্ত হয়েছে। লিগ পর্বের শেষ ম্যাচে রিয়ালের দরকার ছিল একটি গোল করে সেরা আটের মধ্যে থাকা, যাতে প্লে-অফে না খেলতে হয়। আর বেনফিকাকে প্রয়োজন ছিল এক গোল করে ২৪তম হয়ে প্লে-অফ নিশ্চিত করা। যোগ করা সময়ে বেনফিকাই লক্ষ্য পূরণ করে, ফলে রিয়াল নবম হয়ে প্লে-অফে নামতে বাধ্য হলো।

লিগ পর্বের ৯ম থেকে ২৪তম দলকে নিয়ে আজ অনুষ্ঠিত প্লে-অফ ড্র অনুযায়ী, রিয়ালের প্রতিপক্ষ হিসেবে বেনফিকার নাম উঠে এসেছে।

ড্র অনুষ্ঠানে চ্যাম্পিয়নস লিগ ট্রফি প্রদর্শিত হয়। রিয়াল-বেনফিকার পাশাপাশি ড্রতে আরেকটি রোমাঞ্চকর ম্যাচ-আপ হচ্ছে মোনাকো-পিএসজি।

প্লে-অফের সময়সূচি:

  • প্রথম লেগ: ১৭ ও ১৮ ফেব্রুয়ারি

  • দ্বিতীয় লেগ: ২৪ ও ২৫ ফেব্রুয়ারি।                                                                                                                                                                                                                         -বেলাল হোসেন