জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০২৩) ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন আফরান নিশো।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় আফরান নিশো কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি তার জন্য বড় অনুপ্রেরণা। তিনি নির্মাতা, সহশিল্পী ও দর্শকদের ধন্যবাদ জানান, যাদের ভালোবাসা ও সমর্থন তাঁকে আরও দায়িত্বশীল অভিনয়ের পথে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে।
শক্তিশালী অভিনয়, চরিত্রের গভীরতা ও আবেগী উপস্থাপনার কারণে সমালোচক ও দর্শক—দুপক্ষের কাছেই প্রশংসিত হয়েছেন তিনি। চলতি বছরের একটি মর্যাদাপূর্ণ পুরস্কার আসরে সমালোচকদের বিচারে সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন আফরান নিশো।
‘সুড়ঙ্গ’ সিনেমায় এক জটিল ও বহুমাত্রিক চরিত্রে অভিনয় করেছেন নিশো। চরিত্রটির ভেতরের দ্বন্দ্ব, চাপা কষ্ট ও মানসিক টানাপোড়েন তিনি পর্দায় এমনভাবে তুলে ধরেছেন, যা দর্শকের মনে গভীর ছাপ ফেলেছে। অনেকেই বলছেন, এই সিনেমার মাধ্যমে আফরান নিশো নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন।
টেলিভিশন নাটকে দীর্ঘদিন জনপ্রিয়তা অর্জনের পর চলচ্চিত্রে আফরান নিশোর এই সাফল্য তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তাঁর অবস্থান আরও দৃঢ় হলো বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন আফরান নিশো
-বিথী রানী মণ্ডল










