তিসি ভর্তা রেসিপি

তিসি বা ফ্ল্যাক্সসিড পুষ্টিগুণে ভরপুর একটি সুপারফুড। তিসির ভর্তা গরম ভাতের সাথে খেতে যেমন দারুণ লাগে, তেমনি এটি হার্ট এবং পেটের স্বাস্থ্যের জন্যও খুব উপকারী।

উপকরণ:

তিসি – ১০০ গ্রাম
সরিষার তেল – ১–২ টেবিল চামচ
লবণ – স্বাদমতো
কাঁচা লঙ্কা – ২–৩টি (ঐচ্ছিক)
শুকনো লঙ্কা-২–৩টি (ঐচ্ছিক)
রসুন – ২–৩ কোয়া (ঐচ্ছিক)
পেঁয়াজ- ২–৩ কোয়া (ঐচ্ছিক)

প্রস্তুত প্রণালী:

প্রথমে তিসি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
একটি কড়াইয়ে তিসি হালকা আঁচে শুকনো রোস্ট করুন, যতক্ষণ না এটি সুবাস ছাড়ে।
রোস্ট করা তিসি ঠান্ডা হলে মিহি কুঁচি বা গ্রাইন্ডারে বেটে নিন।
চাইলে ভর্তার স্বাদ বাড়ানোর জন্য কিছু কাঁচা লঙ্কা ও রসুন যোগ করুন।

বাটা তিসিতে লবণ মিশিয়ে নিন।
প্রয়োজনমতো ১–২ টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভর্তার মতো ঘন ও মসৃণ আকার দিন।
ভর্তা সম্পূর্ণ হয়ে গেলে একটি পরিষ্কার বাটিতে তুলে পরিবেশন করুন।

পরামর্শ ও ব্যবহার:
এই ভর্তা ভাতের সঙ্গে খেতে অসাধারণ স্বাদ দেয়।
চাইলে ভর্তার মধ্যে সামান্য লেবুর রস বা সরিষার তেল আরও যোগ করলে স্বাদ আরও উন্নত হয়।
সপ্তাহে ২–৩ বার নিয়মিত ভর্তা খেলে হালকা খাবারের স্বাদ বাড়ে এবং এটি হজমের জন্যও ভালো।

বিথী রানী মণ্ডল/