আধুনিক মৌলভীবাজারের রূপকার, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সুযোগ্য উত্তরসূরি হিসেবে এম নাসের রহমান নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তৃণমূলের আস্থার এক অনন্য প্রতীক হিসেবে।
মঙ্গলবার ২৮ জানুয়ারি বিকেলে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার তরুণ ও নারী ভোটাররা বলেন, এম নাসের রহমান যখন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, তখন মৌলভীবাজারের অবকাঠামো ও শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন লক্ষ্য করা গেছে।
মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সাবেক এই সংসদ সদস্য কেবল পারিবারিক ঐতিহ্যের ধারকই নন, বরং নিজ যোগ্যতা ও দূরদর্শী নেতৃত্বে জেলার উন্নয়ন ও রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৩ আসনে বিএনপি দলীয় মনোনীত ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তার হাত ধরেই মৌলভীবাজারের প্রধান সড়কগুলোর প্রশস্তকরণ, সেতু নির্মাণ এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হয়েছে।আধুনিক মৌলভীবাজার গড়ার যে স্বপ্ন তার পিতা এম সাইফুর রহমান দেখতেন, নাসের রহমান সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিরলস কাজ করে গেছেন।তৃণমূলের আস্থা ও জনগণের নেতা সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগ এবং তৃণমূলের কর্মীদের বিপদে-আপদে পাশে থাকা নাসের রহমানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।
মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নানা শ্রেণী পেশার লোক তাকে মনে করেন একজন জনবান্ধব নেতা, যিনি কেবল নির্বাচনের সময় নয়, বরং সারা বছর মানুষের সুখ-দুঃখের অংশীদার হন। রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়নে দল-মত নির্বিশেষে কাজ করার মানসিকতা তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। মরহুম এম সাইফুর রহমান ছিলেন বাংলাদেশের অর্থনীতির স্থপতি।
পিতার সেই সততা এবং কর্মনিষ্ঠাকে পাথেয় করে নাসের রহমান রাজনীতিতে সক্রিয় রয়েছেন।তার সুসংগঠিত নেতৃত্বের কারণে মৌলভীবাজারের রাজনীতিতে বিএনপি আজও একটি শক্তিশালী অবস্থানে রয়েছে।আধুনিক মৌলভীবাজারের স্বপ্নদ্রষ্টা হিসেবে এম নাসের রহমান জেলাকে একটি উন্নত ও পর্যটনবান্ধব স্মার্ট জেলায় রূপান্তর করতে চান।
বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ প্রজন্মের জন্য আধুনিক শিক্ষা ও কারিগরি সুবিধা নিশ্চিত করাই তার আগামীর লক্ষ্য। তৃণমূলের প্রতিটি কর্মীর হৃদয়ে তিনি আজ এক আস্থার নাম।মৌলভীবাজারের সাধারন মানুষের কাছে এম নাসের রহমান শুধু একজন সাবেক এমপি নন, বরং তিনি সংকটের কাণ্ডারি।
উন্নয়নের অগ্রযাত্রায় তার সাহসী ও আপসহীন নেতৃত্ব মৌলভীবাজারকে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদ হিসেবে বিশ্বদরবারে তুলে ধরবে—এমনটাই প্রত্যাশা মৌলভীবাজারবাসীর।