পঞ্চগড়ে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন এর আয়োজনে জাতীয় বেতন কমিশন-২০২৫ এর সুপারিশ অনুযায়ী নবম পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১ ফ্রেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ০৯ টা হতে ১১ টা পর্যন্ত মোট ২ ঘন্টা যাবত তৃতীয় দিনের নেয়, আজ মঙ্গলবার বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক অবস্থান কর্মসূচি পালন করেন কর্মচারীরা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সমিতির জেলা শাখার সভাপতি নূরে আলম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান।
বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতির প্রেক্ষাপটে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর দাবি জানানো হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও এর গেজেট প্রকাশ করার জন্য তারা সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
এসময় জেলা শাখার বিভিন্ন ইউনিটের চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারীরা উপস্থিত থেকে কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেন।
আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড়