কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে “পে স্কেল কোন দয়া বা অনুগ্রহ নয়, এটি প্রজাতন্ত্রের কর্মচারীগণের ন্যার্য ও সাংবিধানিক অধিকার”। এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় পে স্কেল বাস্তবায়নে দাবীতে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে।
৩ ফেব্রুয়ারী- ২০২৬ দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বর, দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বর এবং শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ কর্মসূচী ও কর্মবিরতি পালন করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ঘন্টা ব্যাপী এ কর্মসূচী পালিত হয়। উক্ত কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ মজিবর রহমান, সাধারন সম্পাদক মোঃ আফজাল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শাহীন, সাংগঠনিক সম্পাদক জয় গোপাল, কোষাধ্যক্ষ মোঃ তফিজুল ইসলাম প্রমুখ।
উক্ত কর্মসূচীতে জেলার বিভিন্ন আদালতের বিচার বিভাগীয় কর্মচারীরা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিক্ষোভ কর্মসূচীতে জেলা প্রশাসক কার্যালয়ের সকল কর্মচারীরা একাত্ততা প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, বিচার বিভাগ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই বিভাগের কর্মচারীরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন।
অথচ তাদের ন্যায্য দাবি উপেক্ষিত থাকা দুঃখজনক দ্রুত জাতীয় পে-স্কেল ঘোষণা করে তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা। নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অপেক্ষায় আমরা রয়েছি। যখন কেন্দ্রীয় কর্মসূচী ঘোষনা দিবে আমরা সকলেই আবার এই কর্মসূচী দিনাজপুর জেলায় পালন করব।