ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে পাঠানো শুভেচ্ছা বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ভারত ও চীন ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’। সোমবার চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে শি-র এই শুভেচ্ছা বার্তার কথা জানানো হয়।
শি বলেছেন, গত বছরজুড়ে চীন ও ভারতের সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত ও বিকশিত হয়েছে এবং বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বজায় রাখা ও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এর ‘গুরুত্বপূর্ণ তাৎপর্য’ রয়েছে, সিনহুয়ার প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
-মামুন










