অভিনেতা নাদিম খানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

মালওয়ানি থানায় একটি চাঞ্চল্যকর অভিযোগ দায়ের করা হয়েছে অভিনেতা নাদিম খানের বিরুদ্ধে। অভিযোগকারিণী, যিনি দীর্ঘদিন তার গৃহপরিচারিকা হিসেবে কাজ করেছেন, বলেছেন যে গত ১০ বছর ধরে তিনি নাদিম খানের যৌন নির্যাতনের শিকার হয়েছেন।

থানায় দায়ের করা লিখিত অভিযোগে বলা হয়েছে, নাদিম খানের সঙ্গে সহবাসের আগে তিনি প্রতিশ্রুতি দিতেন যে বিবাহিত হবেন। কিন্তু দীর্ঘ সময় ওই আশ্বাস অমান্য করা হয়েছে। ভয়ে দীর্ঘ সময় নির্যাতন সহ্য করতে বাধ্য হন অভিযোগকারিণী। অবশেষে ধৈর্যের সীমা অতিক্রম করে তিনি প্রশাসনের দ্বারস্থ হন। অভিযোগ অনুযায়ী, অভিনেতা প্রতিনিয়ত ভয় দেখিয়ে জোর করে সহবাস করতেন।

মালওয়ানি থানার পুলিশ ইতিমধ্যেই অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে এবং মামলা দায়ের করেছে। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে এবং যাচাই করছে যে, এর আগে অভিনেতার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ থাকতো কি না।

নাদিম খানের পরিচিতি শুধুমাত্র চলচ্চিত্রেই সীমাবদ্ধ নয়; তিনি মঞ্চেও অভিনয় করেছেন।ধুরন্ধর’, ‘মিমি’ (২০২১), ‘বধ’ (২০২২), ‘ম্যায় লড়েগা’ (২০২৪) চলচ্চিত্রগুলোতে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তবে, পর্যন্ত নাদিম খানের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিথী রানী মণ্ডল/