বরিশাল-১ আসনে যে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পাঁচজন প্রার্থী। এসব প্রার্থীর মাঝে ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এবারের নির্বাচনে বরিশাল-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন, জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান, ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী মো. রাসেল সরদার মেহেদী এবং জেপি মনোনীত বাই সাইকেল মার্কার প্রার্থী ছেরনিয়াবাত সেকান্দার আলী।

-সাইমুন