বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত

আজ বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া বিভিন্ন কমিটি ও সাব-কমিটির কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়। আগামী ২২ জানুয়ারি থেকে আরম্ভ হওয়া নির্বাচনী সফরসূচি নিয়ে বিস্তারিত আলোচনা ও চূড়ান্ত করা হয়।

-সাইমুন