বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যে কোনো বিপদে-আপদে কড়াইলবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে, আগামীতে তার দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রাজধানীর কড়াইল বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করবে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় গেলে কড়াইলবাসীর জন্য আধুনিক হাসপাতাল, শিশুদের জন্য স্কুল এবং খেলাধুলার জন্য মাঠ নির্মাণ করা হবে। মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ তারিখে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্থানীয় কড়াইলবাসী এই দোয়া মাহফিলের আয়োজন করেছিল।
মঙ্গলবার মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে এ অঙ্গীকার করেন তারেক রহমান। দোয়া মাহফিলে তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও।
দোয়া-মোনাজাতের আগে তারেক রহমান বলেন, যেই মা-বোনদের ফ্রি শিক্ষার ব্যবস্থা বেগম খালেদা জিয়া করে দিয়েছিলেন, সেই মা-বোনদের অর্থনৈতিকভাবে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই। সেই জন্য ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। কিন্তু সকল কিছু নির্ভর করবে একমাত্র রাব্বুল আলামিনের রহমের ওপরে। আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ হচ্ছে রহমানুর রাহিম। আল্লাহ যদি আমাদের তৌফিক দেন, আল্লাহ যদি আমাদের রহম করেন, তাহলেই একমাত্র আমাদের কাজে সফল হবো, যোগ করেন তিনি।
তারেক রহমান আরও বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ সুযোগ দিলে আপনারা যে থাকার কষ্ট করছেন, সেই কষ্ট ধীরে ধীরে সমাধান করতে চাই। এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই। এইখানে যে মানুষগুলো থাকেন, তাদের নামে রেজিস্ট্রি করে ছোট ছোট ফ্ল্যাট করবো, সেই ফ্ল্যাটগুলো আমরা তাদের নামে দিতে চাই।
-মামুন










