পোস্টাল ব্যালট নিয়ে নানা মহলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে:সিইসি

পোস্টাল ব্যালট নিয়ে প্রকৃত তথ্য না জানার কারণে নানা মহলে বিভ্রান্তি ও ভুল মন্তব্য তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
তিনি বলেন, বিষয়টি সঠিকভাবে না বোঝার ফলেই ভুলবোঝাবুঝির সৃষ্টি হচ্ছে।

সিইসি জানান, বর্তমানে এআইসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার করে অনেক জটিল কাজ সহজ ও স্বচ্ছভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। সে ধারাবাহিকতায় ১২২টি দেশে পোস্টাল ব্যালট চালুর ক্ষেত্রে বাংলাদেশ প্রথমবারের মতো যে উদ্যোগ নিয়েছে, তাতে অনেক দেশের তুলনায় এগিয়ে রয়েছে নির্বাচন কমিশন।

তিনি আরও বলেন, সবার সহযোগিতা পেলে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।
দেশকে এগিয়ে নিতে হলে সবাই কে একসাথে কাজ করতে হবে এবং এগিয়ে আসতে হবে।সবাই সহযোগিতা করলে ভালো নির্বাচন হবে, ইনশাআল্লাহ্”

-এজাজ