শুভর নতুন গান ‘তুমি’

তুমি নামে একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন শুভ। গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন জয়া। সংগীত পরিচালনা করেছেন কাওসার এবং মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শামীম আহসান। ঢাকায় এর শুটিং সম্পন্ন হয়েছে।

মিউজিক ভিডিওটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন জয়া। গানটি প্রসঙ্গে জয়া বলেন, শুভর কণ্ঠ ও গান তার খুব পছন্দ, তাই এই গানে কাজ করতে পেরে তিনি আনন্দিত।

শিল্পী শুভ জানান, জয়া গানটিতে দারুণ অভিনয় করেছেন এবং গানটি দর্শকদের ভালো লাগবে বলে তিনি আশাবাদী।

গানটি শিগগির ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

-মাহমুদ সালেহীন খান