প্রিয়াঙ্কাকে দেখা যাবে হলিউডে

২০১৫ সালের বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার ক্যারিয়ারে এক বিশাল ঝুঁকি নেন। হলিউডকে লক্ষ্য করে নতুন এক পথচলার সিদ্ধান্ত নেন তিনি। অভিনেত্রী এবিসি স্টুডিওর সঙ্গে একটি ট্যালেন্ট-হোল্ডিং চুক্তি করেন এবং পরে আমেরিকান থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’ তে অ্যালেক্স প্যারিশ চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত হন।

এ সিরিজের মাধ্যমে প্রথম দক্ষিণ এশীয় অভিনেত্রী হিসেবে আমেরিকান নেটওয়ার্ক ড্রামা সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেন এবং বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেন প্রিয়াঙ্কা।

তবে ‘দেশী গার্ল’র এর জন্য এটি খুব সহজ ছিল না। তার ম্যানেজার অঞ্জুলা আচারিয়া প্রকাশ করেছেন, হলিউডে কাজের জন্য প্রিয়াঙ্কাকে ‘অ্যাসিস্ট্যান্টেরও অ্যাসিস্ট্যান্ট’-এর সঙ্গে দেখা করতে হয়েছে।

অঞ্জুলা জানান, ‘শুরুতে এই ধারণাটি নিয়ে ব্যাপক সন্দেহ ছিল, এবং অনেকেই তাকে “পাগল” বলেছিলেন—কারণ তিনি আমেরিকায় একজন “বাদামি বলিউড তারকা”কে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিলেন সম্প্রতি অঞ্জুলা একটি ইন্টারভিউতে হাজির হয়ে প্রিয়াঙ্কার সেই শুরুর দিকের সংশয় ও সন্দেহের কথা স্মরণ করেন।

তিনি বলেন,“লোকজন আমাকে বলেছিল আমি বোকামি করেছি প্রিয়াঙ্কাকে নিয়ে কাজ শুরু করে। সবাই বলছিল, আমেরিকায় তুমি কোনো বাদামি বলিউড তারকাকে ব্রেক করতে পারবে না।’ আমি জিমির (ইন্টারস্কোপ রেকর্ডসের সহ-প্রতিষ্ঠাতা) কাছে গিয়েছিলাম, কারণ আমরা একসঙ্গে ইন্টারস্কোপে একটি লেবেল ডিলের মাধ্যমে তাকে সাইন করিয়েছিলাম। আমি তখন খুব অনিরাপদ বোধ করছিলাম। আমি বলেছিলাম, ‘জিমি, সবাই বলছে আমি পাগল,’ আর সে বলল, ‘তুমি কি জানো, সবাই আমাকেও পাগল ভাবত যখন আমি এমিনেম নামে একজন সাদা র‌্যাপারকে লঞ্চ করতে চেয়েছিলাম।”

তিনি আরও বলেন, “এটা কল্পনা করুন, আপনি এমন একজন মানুষের সঙ্গে আছেন, যিনি নিজের দেশে বিয়ন্সের মতো বড় তারকা, কিন্তু এখানে কেউ জানে না যে তিনি বিয়ন্স। শুধু আপনি জানেন।’’

প্রিয়াঙ্কা চোপড়াকে খুব শিগগিরই দেখা যাবে আর-রেটেড জলদস্যু অ্যাডভেঞ্চার সিনেমা ‘দ্য ব্লাফ’ এ, যেখানে তিনি অভিনয় করছেন ব্লাডি মেরি চরিত্রে; তার সহ-অভিনেতা কার্ল আরবান। এটি আগামী ২৫ ফেব্রুয়ারি প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।

মাহমুদ সালেহীন খান