অঞ্জনাকে নিয়ে মনির খানের নতুন গান

নতুন বছরেও অঞ্জনাকে নিয়ে নতুন গান করেছেন তিনি। মনির খান তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন। এ গানে নতুন ভাবে অঞ্জনাকে শ্রোতাদের সঙ্গে পরিচয় করালেন গায়ক। জানালেন টাকার পিছেই অঞ্জনার ছুটাছুটি।

গানটার কোরাস কথা এমনই-`মন বোঝনা প্রেম বোঝোনা, বুঝো শুধু টাকা/লেখাপড়াই কাঁচা হলেও অংকে ভীষণ পাকা/অঞ্জনা অঞ্জনা অঞ্জনারে/তাই হলোনা তোমার আমার ঘর বানিয়ে থাকা।’

ইউটিউবের কমেন্টবক্সে শ্রোতারাও এরমধ্যে নতুন গানের প্রশংসা করছেন
মনির খানের সঙ্গে নানা ভাবে জড়িয়ে আছে অঞ্জনার গল্প। ক্যারিয়ারের প্রথম অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ থেকে শুরু করে এখনও অঞ্জনা গান গেয়ে যান এই সংগীতশিল্পী। বিভিন্ন সময় সাক্ষাৎকারে অঞ্জনাকে নিয়ে কথা বলেছেন মনির খান। কিন্তু সে কথার মধ্যে ঠিকই রহস্য রেখে দিতেন।

মনির খানের ‘অঞ্জনা’ সিরিজের গানগুলো গেল কয়েক বছর ১ জানুয়ারিতে প্রকাশ হয়ে আসছে। কিন্তু এবার সেখান থেকে গানের শিল্পী ও গীতিকার-সুরকার মিল্টন খন্দকার সরে আসেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ১ তারিখে গানটি প্রকাশ করেননি বলে জানান মিল্টন খন্দকার।

মাহমুদ সালেহীন খান