স্বাস্থ্যসচেতনদের কেন পছন্দ রোজেলা চা

রোজেলা চা রান্না করা খুব সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে কয়েক মিনিটে তৈরি করা যায়। রোজেলা চা মূলত শুকনো বা তাজা রোজেলা ফুল থেকে তৈরি হয়। এর স্বাদ হালকা টক ও তাজা, তাই এক কাপ চায়ের সঙ্গে স্বাদ অনুযায়ী চিনি বা মধু যোগ করা যায়।

নিচে দেওয়া হলো ঘরোয়া রোজেলা চা তৈরির পদ্ধতি

উপকরণ:

শুকনো বা তাজা রোজেলা ফুল – ১ কাপ

পানি – ৪ কাপ

চিনি বা মধু – স্বাদ অনুযায়ী (ঐচ্ছিক)

লেবুর রস – স্বাদ অনুযায়ী (ঐচ্ছিক)

প্রস্তুত প্রণালি:
১. প্রথমে পানি ফুটিয়ে নিন। ৪ কাপ পানিতে ফুলগুলো দিতে হবে।
২. পানি ফুটতে শুরু করলে তাতে রোজেলা ফুল যোগ করুন। এরপর ঢাকনা দিয়ে ৫–১০ মিনিট ধীরে ধীরে ফুটতে দিন। ফুলের লালচে রং পানিতে বের হয়ে যাবে।
৩. ফুটিয়ে নেয়ার পর চা ছেঁকে একটি পাত্রে নিন। চাইলে চিনি বা মধু দিয়ে মিষ্টি করতে পারেন।
৪. স্বাদ বাড়ানোর জন্য লেবুর রস বা আদা কুচি যোগ করা যায়। এটি শুধু স্বাদ নয়, স্বাস্থ্য উপকারিতাও বাড়ায়।
৫. চা গরম গরম পরিবেশন করুন। চাইলে ঠান্ডা অবস্থায় বরফ দিয়ে আইসড রোজেলা চা হিসেবেও খাওয়া যায়।

রোজেলা চা খালি পেটে বা দুপুরের মধ্যাহ্নবেলায় পান করা যায়। খালি পেটে খেলে এটি শরীরের ডিটক্স প্রক্রিয়া ত্বরান্বিত করে। চাইলে একদিনে ১–২ কাপ এই চা পান করা যায়।

এভাবে রোজেলা চা খুব সহজভাবে বানানো যায় এবং এটি শুধু সুস্বাদু নয়, স্বাস্থ্যেও উপকারী। নিয়মিত খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ, হৃদপিণ্ড সুস্থ রাখা, ওজন নিয়ন্ত্রণ, ইমিউনিটি বৃদ্ধি এবং ত্বক-চুলের যত্নে সাহায্য করে।

-বিথী রানী মণ্ডল