জীবনে শান্তি নেই মালাইকার

অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকার প্রেমজীবন নিয়ে বিভিন্ন গুঞ্জন শুরু হলেও সেগুলো কখনো নিশ্চিত হয়নি। তবে সম্প্রতি এক গানের অনুষ্ঠানে মালাইকা হর্ষ মেহতার সঙ্গে দেখা যাওয়ায় নতুন গুঞ্জন সৃষ্টি হয়েছে। হর্ষ মেহতা ৩৩ বছর বয়সি হিরে ব্যবসায়ী এবং বেলজিয়ামে তার ব্যবসা রয়েছে। শোনা যাচ্ছে, গত কয়েক মাস ধরে মালাইকা ও হর্ষের মধ্যে বন্ধুত্ব থেকে সম্পর্কের সূত্রপাত হয়েছে। একাধিকবার একসঙ্গে দেখা গেছে তাদের।

বারবার নিজেকে ‘সিঙ্গেল’ ঘোষণা করেও মালাইকার অরোরার জীবনে শান্তি নেই। ২০২৪ সালে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকে তার প্রেমজীবন নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে। এর আগে ১৮ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে আরবাজ খানের সঙ্গে। মালাইকার কখনও নিজ জীবনের বিচ্ছেদ নিয়ে কাদা ছোড়াছুড়ি করেননি, বরং আগের সম্পর্কগুলোকে সম্মান দিয়েছেন। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর তিনি জানিয়েছেন, অর্জুন সবসময় তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবেন।

মালাইকা এ প্রসঙ্গে বলেন, ‘‘লোকেরা অনেক কথাই বলে। আমি যখনই আমার বন্ধু বা পরিচিত পুরুষদের সঙ্গে দেখা করি, তখন আমার নাম সঙ্গে জুড়ে দেওয়া হয়। নতুন নতুন নাম শুনে আমার মা প্রশ্ন করেন, ‘নতুন ব্যক্তি কে?’ আমরা এখন এগুলো নিয়ে হাসাহাসি করি।’’

বারবার নিজেকে ‘সিঙ্গেল’ ঘোষণা করলেও মালাইকা দৃঢ়প্রতিজ্ঞ, তিনি সারাজীবন সেই কাজটাই করবেন, যা তাকে আনন্দ দেয়। তিনি চান মানুষ তাকে সেই ভাবেই মনে রাখুক। ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন থাকুক বা না থাকুক, মালাইকার মনোভাব স্পষ্ট— নিজের সুখ ও পেশার প্রতি তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

বিথী রানী মণ্ডল/