এখন শুধু মুক্ত চাকমা নয়, সে হবে ডাঃ মুক্ত চাকমা

এই যেন এক স্বপ্ন পূরণের গল্প!! উগলছড়ি মহাজন পাড়া উচ্চ বিদ্যালয় , লংগদু, রাঙ্গামাটি এর ৫০ বছরের স্বপ্ন পূরণ উপলক্ষে মুক্ত চাকমা কে সংবাদনা জানিয়েছেন উগলছড়ি মহাজন পাড়া উচ্চ বিদ্যালয়।

উগলছড়ি মহাজন পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমদের মুক্ত চাকমা সে এখন শুধু মুক্ত চাকমা নয়, সে হবে ডাঃ মুক্ত চাকমা।

২০২৫-২০২৬ সনে MBBS ভর্তি পরীক্ষায় চুড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে রাঙ্গামাটি সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে।  তার সম্মানিত পিতা-মাতা, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সম্মানিত শিক্ষক মন্ডলী এবং অভিভাবকদের দোয়া ও সহযোগিতায় সে আজ এই পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে উগলছড়ি মহাজন পাড়া উচ্চ বিদ্যালয় এর সম্মানিত সহকারী শিক্ষক জনাব জীতেন বড়ুয়া নিরব এর অবদান অনস্বীকার্য। একজন স্বপ্নচারী শিক্ষক একজন শিক্ষার্থীর, একটা প্রতিষ্ঠানের চিত্র পাল্টে দিতে পারে জীতেন বড়ুয়া নিরব তার উজ্জ্বল দৃষ্টান্ত। আমি মুক্তকে অভিনন্দন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি নিরব স্যারকে, সম্মানিত শিক্ষক মন্ডলীদেরকে, সম্মানিত অভিভাবকদেরকে এবং বিদ্যালয় পরিচালনা পরিষদকে।

উল্লেখ্য যে, সে উগলছড়ি মহাজন পাড়া সঃপ্রাঃবিঃ থেকে তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু করে। তার এই স্বপ্ন পূরণ আমাদের পরবর্তী শিক্ষার্থীদের স্বপ্নপূরণের সিঁড়ি হবে, এটাই আমাদের প্রত্যাশা। তার চলার পথ সহজ ও সফল হোক এই দোয়া থাকলো এই কথা বলেন তিনি

 

দর্শন চাকমা

রাঙ্গামাটি প্রতিনিধি, রাঙ্গামাটি