ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইনস্টিটিউটগুলোতে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে প্রযুক্তি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষার জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া আজ বুধবার (১৪ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। আজ বিকেল ৩টা থেকে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষার আবেদন ও সংশ্লিষ্ট সব তথ্য http://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪ এপ্রিল, সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ পরীক্ষার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮৫০ টাকা।










