তারেক রহমানের সঙ্গে রিকশা, ভ্যান ও অটোচালক নেতাদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রিকশা, ভ্যান ও অটোচালক সংগঠনের নেতারা এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে আটটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজেও এই মতবিনিময় সভার একটি ভিডিও ফুটেজ শেয়ার করা হয়।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের এই ধারাবাহিক মতবিনিময়কে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক