শিক্ষা প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ ও টেক্সটাইল ইনস্টিটিউটগুলোতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রযুক্তি ইউনিটের অধীনে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রযুক্তি ইউনিটের অধীনে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১৪ জানুয়ারি (বুধবার) এবং আবেদন প্রক্রিয়া চলবে ২৮ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত।
ভর্তি পরীক্ষার সময়সূচি ও আবেদন ফি
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪ এপ্রিল (শনিবার)। ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮৫০ টাকা। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) পাওয়া যাবে।
মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক










